দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের জ্বালানি সংকটের মধ্যে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করবে ভারত। তবে এ ক্ষেত্রে নিজেদের চাহিদা, পরিশোধন সক্ষমতা ও দেশে ডিজেলের প্রাপ্যতা বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছে নয়াদিল্লি।
শুক্রবার (১৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশকে অতিরিক্ত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের অনুরোধ নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেন।
রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ডিজেল সরবরাহের বিষয়ে ভারতের একটি চলমান ব্যবস্থা রয়েছে, যা অব্যাহত আছে। তবে অতিরিক্ত সরবরাহের বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারতের নিজস্ব চাহিদা, পরিশোধন সক্ষমতা এবং দেশে ডিজেলের প্রাপ্যতা বিবেচনায় নিয়ে পর্যালোচনা করা হবে।
এদিকে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও প্রশ্ন করা হয়। আগামী সপ্তাহে তার দিল্লি সফরের প্রস্তুতি চলছে এমন খবর প্রকাশিত হলেও ভারত এখনো সফরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
এ বিষয়ে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ রয়েছে। একই সঙ্গে ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নিতে তাকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে কোনো অগ্রগতি হলে গণমাধ্যমকে জানানো হবে।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, আগামী ২২ বা ২৩ আগস্ট তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা রয়েছে। সফরটি হলে প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তার প্রথম ভারত সফর।
সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।
তবে প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো সফরের তারিখ ও কর্মসূচি আনুষ্ঠানিকভাবে জানায়নি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সফর হলে তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে পারেন। সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনে সম্ভাব্য এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
যে আই